1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৯০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সব বকনা বাছুর বিতরণ করা হয়।
জেলা সৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়,দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ,মৎস্যজীবী হেমায়েত মোল্লা বক্তব্য রাখেন।


মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন,দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় আমাদের আর বেকার থাকতে হবে না।আমরা অবসর সময়ে এই বাছুর পালন করে সাবলম্বী হতে পারবো।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন,দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময়ে জেলেদের যেন আয় বন্ধ না হয় সেই উদ্দেশ্যেই সরকার এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।আর সেই বিকল্প কর্মসংস্থান হিসেবে এই বকলা বাছুর বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!