1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৮৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এ অগ্নিকান্ডে সম্পূর্ণ মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।


মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়।রাত ২ টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি।এসে দেখি মাদ্রাসাটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে।এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই।তারা আসতে আসতে মাদ্রাসাটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন,এই অগ্নিকান্ডের ঘটনায় আমাদের প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বর্তমানে নতুন করে ঘর তোলার মতো আমাদের কোন অর্থ নাই।দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে।তাই নতুন ঘর তোলার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!