1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দিন ব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সি.এম.সি.ওয়াই এর সহায়তায়, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে কান্দি প্রকল্প অফিসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের লোকাল কমিটির সভাপতি ডেভিড মৃধার সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক রিপন কুন্দা’র সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় শুয়াগ্রাম চার্চের পুরোহিত জন মন্ডল,কোটালীপাড়া থানার এ এস আই পুতুল সেন,প্রেস ক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস,সিনিয়র স্টাফ নার্স মিলি রানী দাস,এ্যাডভোকেট শেফাড বাড়ৈ,এনজিও প্রতিনিধি সুশান্ত হালদার বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,শিশু সুরক্ষা শুরু হয় ঘর থেকে। শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে যেন তারা যেকোনো বিপদে সবার আগে মা-বাবার কাছে বলতে পারে। শুধু শারীরিক সুস্থতা নয়, শিশুর মনস্তাত্ত্বিক বিকাশেও আমাদের যত্নশীল হতে হবে। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাদের বড় করতে হবে। শিশু সুরক্ষা কোনো একার কাজ নয়। এটি রাষ্ট্র, সমাজ এবং পরিবারের সম্মিলিত প্রচেষ্টা।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, নার্স, আইনজীবি,সাংবাদিক,শিক্ষক.ধর্মীয় নেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভার শুরুতেই অতিথিদেরকে প্রকল্পের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!