1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
সড়ক দুর্ঘটায় পাঁচ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ী গ্রামে চলছে শোকের মাতম - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

সড়ক দুর্ঘটায় পাঁচ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ী গ্রামে চলছে শোকের মাতম

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৮০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধিঃ
মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ী গ্রামে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।
পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ(৪২),জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ(৫৩),প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ(৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ(৪৫),পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ(৫০) রবিবার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়।সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়।নিহতদের মধ্যে উল্লেখিত ৫ জনই নিহত হয়েছে।
একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন,আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরে অনেক এলাকায় যায়। গতকাল ভোরে দুলালী,অনিতা,আভা,শেফালী,কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে।আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবী করছি।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক।নিহতদের মহদেহগুলো রাতেই নিয়ে আসা হয়েছে।বর্তমানে দাহ করার কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!