1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক প্রয়াত মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক প্রয়াত মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৩৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
এনটিভির স্টাফ রিপোর্টার,আমারদেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার প্রেসক্লাবের আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও গোপালগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার,সাংবাদিক রতন সেন কংকন,গৌরাঙ্গ লাল দাস,কাজী পলাশ,সুধান্য ঘরামী,মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত একজন নিরহংকার,সদালাপী,সদা হাস্যজ্জল মানুষ ছিলেন।তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুনি মানুষকে হারিয়েছি।আমি তাঁর রুহের মাগফিরত কামনা করছি।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, প্রায় তিন দশকের অধিক সময় ধরে আমরা এক সঙ্গে সাংবাদিকতা করেছি। তথ্য সংগ্রহে সারমাত ছিলেন সিদ্ধ হস্ত সংবাদ সংগ্রহে তাঁর কোন অলসতা ছিল না।সব সময় সংবাদের পিছনে ছুটেছে। জেলা সদরে বসবাস করার কারনে কোন মানুষ কখনো কোন প্রয়োজনে তার কাছে এলে কখনোই সারমাত তাদের ফিরাতেন না।এই ভাবে অকালে সারমাতের চলে যাওয়া আমরা কোন ভাবেই মেনে নিতে পারছি না।তার পরেও আমাদের মেনে নিতে হবে।
তিনি আরো বলেন, মাহবুব হোসেন সারমাতের তিনটি কন্যা সন্তান রয়েছে আমাদের সকলে তাদের পাশে দাড়ানো উচিৎ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!