1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় আইসোলেশনে থাকা রোগীদের বিভিন্ন ধরণের ফল উপহার দিলেন ওসি - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় আইসোলেশনে থাকা রোগীদের বিভিন্ন ধরণের ফল উপহার দিলেন ওসি

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৭৫৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত রোগীদের খাবার জন্য বিভিন্ন ধরণের ফল উপহার দিলেন ওসি শেখ লুৎফর রহমান।
রবিবার সকালে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে থাকা ১৩জন করোনা রোগীকে খাবার জন্য লিচু, কলা, আনারস, তরমুজ, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরণের ফল উপহার দেন।


এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য উপস্থিত ছিলেন।
ডা. সুশান্ত বৈদ্য বলেন, কোটালীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৩৮জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪জন সুস্থ্য হয়েছেন। বাকি ৩৪ জনের মধ্যে ১৩জন শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে আছেন। ২১জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।


উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা ও কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, করোনা রোগীদেরকে এই বিভিন্ন ধরণের ফল উপহার দিয়ে ওসি শেখ লুৎফর রহমান মহত্ত্বের পরিচয় দিয়েছেন। এর আগেও তিনি অনেক মানবিক কাজ করেছেন। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৩শতাধিক মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছেন। তার এই মহৎ কাজের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
ওসি শেখ লুৎফর রহমান বলেন, করোনায় আক্রান্ত রোগীদের কাছে অনেক সময় তাদের আপন জনেরাও আসেন না। তাই আমি এসব রোগীদের কিছু ফল উপহার দিলাম। আমাদের উচিৎ সকল করোনা রোগীর সাথে মানবিক আচরণ করা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!