1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৭ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই নেতা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরু (৩৪) ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাশেদ খান(২২)।
গত শনিবার রাশেদ খানকে গোপালপুর ও নিয়াজ মোর্শেদ হিরুকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।
নিয়াজ মোর্শেদ হিরু উপজেলার বান্দল গ্রামের নাদের আলী মিয়া ও রাশেদ খান উপজেলার গোপালপুর গ্রামের মৃত নজরুল ইসলাম খানের ছেলে।
গ্রেপ্তারকৃতদের আজ রবিবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।
কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই  উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
এই মামলায় ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরো ও রাশেদ খানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরু ও রাশেদ খান গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৪ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!