1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় পুড়িয়ে ফেলা হলো ৬লক্ষ টাকার চায়না দুয়ারী জাল - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় পুড়িয়ে ফেলা হলো ৬লক্ষ টাকার চায়না দুয়ারী জাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৪৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
দেশীয় প্রজাতীর মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ স্থানীয় ঘাঘর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬ টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্যে সাড়ে ৬ লক্ষ টাকা।
উদ্ধার অভিাযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  এস এম শাহজাহান সিরাজ , উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যেগণ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্ত¡রে এনে পুড়িয়ে ফেলা হয়।
সিনিয়র উপজেলা মৎস্যি অফিসার এস এম শাহজাহান সিরাজ বলেন, দেশীয় মাছ রক্ষায় গত ৩ মাসে ৬২ টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজারটি অবৈধ চায়না দূয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছি। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।সেই ধারাবাহিকতায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আমরা শুধু মৎস্যজীবীদের নয়, যারা এই অবৈধ জাল তৈরী বা বিপননের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!