1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় শিশু সুরক্ষা বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় শিশু সুরক্ষা বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫২৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৯ আগস্ট) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ও খ্রিস্টান মিনিষ্ট্রি টু চাইল্ড এ্যান্ড ইয়ুথ (সিএমসিওয়াই) এর সহায়তায় দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কান্দি বিডি০৩৫৬ অফিসের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে ও
দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রিপন কুন্দার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাধন বল।


উপজেলা সমাজ সেবা অফিসার সাধন বল বলেন, উপজেলার শিশুদের সুরক্ষার জন্য যে কোন পদক্ষেপ গ্রহনে আমরা উপজেলা প্রশাসন সদা প্রস্তুত। বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি উপস্থিত শিশুদের অভিভাবকবৃন্দকে নিয়ে বাল্য বিবাহকে “না” বলুন বলে স্লোগান দেন।
প্রকল্পের ব্যবস্থাপক রিপন কুন্দা বলেন, বাল্য বিবাহ, শিশুশ্রম ও শিশুর পাচার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। যাতে প্রকল্প এলাকায় বাল্য বিবাহ,শিশু পাচার ও শিশুশ্রমের মতো ঘটনা না ঘটে সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখতে হবে।
প্রকল্পের নিবন্ধিত উপকারভোগীদের মধ্যে হতে ১৫০ জন শিশুর অভিভাবক
কর্মশালায় অংশগ্রহণ করেন।
এছাড়াও কর্মশালায় সমাজকর্মী সুইটি মজুমদার ও নিপা জয়ধর উপস্থিত ছিলেন ও তারা উভয় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!