1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শুরু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শুরু

  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫১৮ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের সংরক্ষন, উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্তিত করার প্রত্যয়ে “অভায়শ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( অ:দা:) মো: মাসুম বিল্লাহ্।


এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: ফায়েকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেনসহ সরকারি কর্মকর্তা, মৎস্য চাষী ও  বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম শাহজাহান সিরাজের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মো: মাসুম বিল্লাহ । আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আগামী ২৪ আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে উপজেলায় জাতীয় এ মৎস্য সপ্তাহের নানা কর্মসূচী চলবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!