1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বশেমুবিপ্রবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক করোনায় আক্রান্ত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বশেমুবিপ্রবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৬৩৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুবিপ্রবি) এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম টুটুল করোনায় আক্রান্ত হয়েছেন।
গত শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সুত্রে এ তথ্য জানাগেছে।


মিকাইল ইসলাম টুটুল বর্তমানে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, গত বৃহস্পতিবার (২৮মে) মিকাইল ইসলাম টুটুলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। শুক্রবার রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আসেন। তার শারিরীক তেমন কোন অসুবিধা নেই। মিকাইল ইসলাম টুটুলের বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।
মিকাইল ইসলাম টুটুল বলেন, সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষনার পর থেকে আমি আমার গোপালগঞ্জ শহরের বাসায় ছিলাম। ঈদের দুই দিন আগে কোটালীপাড়ার বাড়িতে আসি। ঈদের দিন থেকে একটু জ্বর জ্বর অনুভব করি। এরপর গত বৃহস্পতিবার পরীক্ষার জন্য নমুনা দেই। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয় আমার রিপোর্ট পজিটিভ এসেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুবিপ্রবি) এর এই কর্মকর্তা সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!