1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাব্রিয়েল বাড়ৈ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার গাব্রিয়েল বাড়ৈকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

গাব্রিয়েল বাড়ৈ উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শুয়াগ্রামের মৃত রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই দিন গাব্রিয়েল বাড়ৈ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪০ জন আসামীকে গ্রেপ্তার করেছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!