1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রথিনের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রথিনের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫০৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রথিন বিশ্বাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন,থানা ও বিএনপি।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসন,কোটালীপাড়া থানা ও উপজেলা এবং পৌর বিএনপির উপজেলার শুয়াগ্রামে রথিন বিশ্বাসের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান উপস্থিত ছিলেন।


জানাগেছে,২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর রথিন বিশ্বাস ছাত্র-জনতার সাথে বিজয় মিছিল নিয়ে সংসদ ভবনে প্রবেশ করে।এ সময় তার মাথায় একটি কাচ ভেঙ্গে পড়লে সে গুরুতর আহত হয়।এরপর তার সহযোদ্ধারা তাকে নিয়ে নিউরোসাইন্স ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে রথিন বিশ্বাস মারা যায়।পরে তার মরদেহ কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে নিয়ে এসে বাড়ির উঠানে মা-বাবার কবরের পাশে খ্রিষ্টান ধর্মীয় বিধান মতে সমাহিত করা হয়।
রথিন বিশ্বাস শুয়াগ্রামের দানিয়েল বিশ্বাসের ছেলে।তারা দুই ভাই ও এক বোন।সে ঢাকার পশ্চিম রাজা বাজারের উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলের অফিস সহকারি পদে চাকরি করতেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন,শহীদ রথিন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!