1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত

  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৭৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা,বীর মুক্তিযোদ্ধা ও লেখক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত হয়েছে।
আজ রবিবার (৩আগস্ট) সাংবাদিক নির্মল সেনের জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ্ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত,রতন সেন কংকন,মিজানুর রহমান বুলু,গৌরাঙ্গ লাল দাস,মাহাবুব সুলতান,মনিরুজ্জামান জুয়েল,রনী আহম্মেদ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য নির্মল সেন সারাটা জীবন লড়াই করেছে।তিনি সমাজতান্ত্রি চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন।এই মহান ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে।বিশেষ করে তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা করবো।
উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে রাজৈর – কোটালীপাড়া সড়কটি সাংবাদিক নির্মল সেন সড়ক করার ও তার শেষ ইচ্ছা অনুযায়ী তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের দাবী জানানো হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
উল্লেখ্য, নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!