1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ক্লিনিক কর্মীর - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ক্লিনিক কর্মীর

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫৩২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জে করোনায় ভাইরাসে আক্রান্ত বেসরকারি ক্লিনিক কর্মী লিটন সরদার লিটু (৪২) মারা গেছেন। শনিবার রাত পৌনে ৮ টার দিকে তিনি গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লিটু শহরের কোর্ট মসজিদ এলাকার বেসরকারি ক্লিনিক মেডিকেয়ারের কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের লুথু সরদারের ছেলে। লিটু পরিবার পরিজন নিয়ে শহরের মারকাজ মহল্লায় বসবাস করতেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

সিভিল সার্জন আরও জানান, লিটুর দেহে করোনা শনাক্ত হওয়ার পর ৩ দিন আগে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটু আজ রাতে মারা যায়।
লিটুর পরিবার সিদ্ধান্ত দেয়ার পর আজ রাতেই ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা লিটুর লাশ দাফন করবে বলে জানান ওই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!