1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে স্ত্রী নির্যাতন, স্বামী গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে স্ত্রী নির্যাতন, স্বামী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫১৮ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে ইসরাত জাহান পলি (৩০) নামের এক গৃহবধুকে স্বামী কর্তৃক নির্যাতনের পর ঘরে বিনা চিকিৎসায় তিন দিন ঘরে আটক রাখার অভিয়োগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, ১৪ বছর পূর্বে উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম হাওলাদারের মেয়ে ইসরাত জাহান পলির সাথে পাশ্ববর্তী বেলুহার গ্রামের মৃত মৌজে আলী সেরনিয়াবাতের ছলে ঔষধ ব্যবসায়ি রুহুল আমীনের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
রুহুল আমীন বিয়ের পর থেকেই স্ত্রী ইসরাত জাহানকে তার বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা যৌতুক আনার জন্য চাঁপ প্রয়োগ করে আসছিলো। দাবিকৃত টাকা না দিলে সে দ্বিতীয় বিয়ের করে ওই যৌতুক ঘরে তোলার কথা জানিয়ে দেয়। এনিয়ে প্রায়ই তাদের দাম্পত্য কলহ হয়ে আসছিলো।


যৌতুক না পাওয়ার ধারাবাহিকতায় গত এক বছর পূর্বে ইসরাত জাহানের অনুমতি না নিয়েই শারমিন বেগম নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রুহুল আমীন।
এরপর থেকেই প্রথম স্ত্রী ইসরাত জাহানকে তাড়িয়ে দেবার জন্য শারিরীক নির্যাতন শুরু করে পাষন্ড স্বামী রুহুল আমীন। তারই ধারাবাহিকতায় গত ২৪ মে রাতে যৌতুকের দাবিকৃত তিন লাখ টাকার জন্য ইসরাত জাহান পলিকে অমানুষিক নির্যাতন করে বিনা চিকিৎসায় তিন দিন ঘরের মধ্যে আটকে রাখে রুহুল আমীন।
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ইসরাত জাহান পলির বাবার পরিবারের সদস্যরা গৃহবন্দি মুমূর্ষ অবস্থায় পলি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় নির্যাতিতার চাচা নুরুল ইসলাম হাওলাদার বাদি হয়ে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন, নং-১৯(২৮.৫.২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, মামলা দায়েরের পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী রুহুল আমীন সেরনিয়াবাতকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত রুজুল আমীনকে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!