1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
র‌্যাবের হাতে ইয়াবাসহ পাঁচ মামলার আসামী কিরণ গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

র‌্যাবের হাতে ইয়াবাসহ পাঁচ মামলার আসামী কিরণ গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৫৬২ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

ইয়াবাসহ পাঁচ মামলার আসামী কিরণ রাঢ়ীকে কালকিনী থেকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা।
র‌্যাব প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যর ভিত্তিতে মাদারীপুর জেলার কালকিনী থানার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামে মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে কালকিনী থানার সাহেবরামপুর গ্রামের মো. হোসেন রাঢ়ীর ছেলে মো. কিরণ রাঢ়ী (৪২)কে আটক করে। আটককৃত কিরণের কাছ থেকে ১শ ৩৪পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৫২০টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কিরণের বিরুদ্ধে কালকিনী থানায় চারটি মাদক মামলা ও একটি চুরি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
মাদকসহ কিরণকে গ্রেফতারের ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে ওই রাতেই কালকিনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!