1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২ হাজার ২৯ জন, মৃত্যু ১৫ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২ হাজার ২৯ জন, মৃত্যু ১৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৪৪৪ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেক্স :

দেশে  একদিনে সর্বোচ্চ ২ হাজার ২৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার ভেতরের ও ৯ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৯ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ২ হাজার ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫০০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২৫ জনে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!