1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে আরো ৬ জনের দেহে করোনা আক্রান্ত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে আরো ৬ জনের দেহে করোনা আক্রান্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১৪৪৩ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে আরো ৬ জনের দেহে নতুন করে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৫২ জনে। এরমধ্যে ৫৮ জন সুস্থ্য হয়েছেন।

১ জন মারা গেছেন। আক্রান্ত ৯৩ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জের সিভিলসার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কাশিয়ানীতে ৩ জন, কোটালীপাড়ায় ২ জন ও মুকসুদপুরে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসকসহ ৪৪ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৯ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৩২ জন ও টুঙ্গিপাড়ায় ২৬ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। ঢাকা,নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে গোপালগঞ্জে ঈদ করতে আসা ব্যক্তিরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন বলে সিভিলসার্জন জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!