1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬৪৪ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে একটি মোটর-সাইকেলসহ আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হল, মোঃ হারুণ মোল্লা, মোঃ মিজান মোল্লা ও লিটন শেখ। এদের বাড়ি গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, কয়েক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭টি মোটর-সাইকেল চুরি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের রিমান্ড নেয়ার আবেদন জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!