1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৫১১ জন সংবাদটি পড়েছেন।

 

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জহরের কান্দি অনাথ আশ্রমের আবাসিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) জহরের কান্দি অনাথ আশ্রম চত্ত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।

কনকনে শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষ ও অনাথ শিশুরা। এমন মানুষদের কষ্ট লাঘবে এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হন ইউএনও আজিম উদ্দিন। কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগে আপলুত হয়ে পড়েন এসব ছিন্নমূল মানুষ ও অনাথ শিশুরা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের জন্য এ উপহার জানিয়ে ইউএনও আজিম উদ্দিন বলেন, ‘প্রচন্ড শীতে সারাদেশের মতো কোটালীপাড়া উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। তাই এ শীতে কোনো দুস্থ পরিবার বা অনাথ আশ্রমের শিক্ষার্থীরা যাতে কষ্ট না পায় তাই তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি।’

এ সময় রেড ক্রিসেন্টে সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান নির্ঝর চক্রবর্তী,বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি কোটালিপাড়া উপজেলা টিম এর রক্ত বিভাগীয় উপ প্রধান আশুতোষ দাস, দলনেতা সজল বালা পার্থ,জহরের কান্দি অনাথ আশ্রমের সভাপতি বিবেকান্দ ঢালী, সাধারণ সম্পাদক অমিত ঢালী, পরিচালক ইতি ঢালী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!