1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
রবিবার কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - কোটালীপাড়া নিউজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি

রবিবার কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৫৪৮ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া  :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রবিবার (১৪ জানুয়ারি) সকালে তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এদিন তিঁনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় ভাষণ দিবেন।
রবিবার কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে । ওই দিন সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় এসে মতবিনিময় সভায় যোগ দিবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। মতবিনিময় সভাস্থলসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে পুরো কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। উপজেলা সদরসহ এর আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। রাস্তার দু‘পাশে লাল নীল, সবুজ হলুদসহ নানা রঙের পতাকা দিয়ে সঞ্জিত করা হয়েছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতবিনিময় সভার প্যান্ডেলে ২হাজার নেতা-কর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে বিপুল ভোটে অস্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমরা তাঁকে শুভেচ্ছা জানাতে ঢাকায় যেতে চেয়েছিলাম। তখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে বলেছেন, ‘তোমাদের ঢাকা আসতে হবে না, আমিই তোমাদেরকে শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আসবো’। এ জন্য তিনি রবিবার কোটালীপাড়ায় আসছেন।
এদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আজ শনিবার দুপুর ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় নতুন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও পরিবারের সদস্যরা তাঁর সাথে ছিলেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষন দিয়েছিলেন।

১৩,০১,২০২৪

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!