1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২৪২ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, এমপি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুমহ ১৫ আগষ্টে সকল শহীদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করেন।
এসময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিব চৌধুরী, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুস চন্দ্র সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুনজুর খন্দকারসহ তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রনজিত চন্দ্র সরকার নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ১ শত ৭১ ভোট পেয়ে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে ৪৮ হাজার ৩ শত ১৩ ভোট পান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!