1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পৌর কাউন্সিলরের গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পৌর কাউন্সিলরের গণসংযোগ

  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৫৬৪ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল হাসান।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার পশ্চিমপাড়া,রতাল, বান্দল,মঠবাড়ীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সিকিরবাজার এসে একটি পথসভায় মিলিত হয়।


কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় কোটালীপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক জাফর মোল্লা, পৌর আওয়ামী লীগের সদস্য মনির ঘরামী, যুবলীগ নেতা লিয়াকত হোসেন লেবু ও লাভলু শেখ বক্তব্য রাখেন।
কোটালীপাড়া পৌরসভার কাউন্সিলর রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের পৌরসভাসহ সারা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ,যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের কথা চিন্তা করে আমাদের ওয়ার্ডবাসী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফুত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!