1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
‘জীবনের শেষ ভোটটিও নৌকায় দিতে চাই’ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

‘জীবনের শেষ ভোটটিও নৌকায় দিতে চাই’

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৩ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, সারাটা জীবন নৌকায় ভোট দিয়েছি। এখন বয়স ৮২ বছর। ৫ বছর পরে আর নৌকায় ভোট নাও দিতে পারি। তাই জীবনের শেষ ভোটটিও নৌকায় দিতে চাই। আমি আপনাদেরকেও আহবান জানাচ্ছি আপনারাও সকলে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অংশিদার হন।
গত রবিবার রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শুয়াগ্রাম উচ্চা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকের জনসভায় তিনি এ সব কথা বলেন।


তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে আপরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এনে দিয়েছেন অর্থনৈতীক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ অর্থনৈতীক ভাবে স্বাবলম্বী।
শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুন্সী আতিয়ার রহমান, এডভোকেট রাশেদা পারভীন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,রুহুল আমীন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, আইন বিষয়ক সম্পাদক নুরে আলম হাজরা, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!