1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
শনিবার কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

শনিবার কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৫ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া  :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এদিন তিঁনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় সভায় ভাষণ দিবেন।
শনিবার দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে । ওই দিন সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় এসে এ নির্বাচনী জনসভায় যোগ দিবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। জনসভাস্থলসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে পুরো কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। কোটালীপাড়াবাসী তাদের প্রিয় নেত্রীকে সামনে থেকে দেখা ও তাঁর মুখের কথা শোনার জন্য অধির আগ্রহে অপক্ষো করছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে আরো ৩বার কোটালীপাড়ায় এসেছিলেন। গত ৮ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কর্মী সভা, ১জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা ও ২৫ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ ডিসেম্বরের জনসভাকে কেন্দ্র করে তাঁর যাতায়েতের সড়কের দু’পাশ দিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। তবে প্রতিটি তোরণ, ব্যানার, ফেস্টুনই সাদা কালো। লাল নীল, সবুজ হলুদসহ নানা রঙের পতাকা দিয়ে সঞ্জিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল ও এর আশপাশের এলাকা।
সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি মেনে এ বারের জনসভাটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, জনসভাকে সফল করতে আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। শনিবারের এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি।


উপজেলার হিরণ ইউনিয়নের লোহারংক গ্রামে হাবিবুর রহমান দাড়িয়া বলেন, আমাদের প্রিয় নেত্রী চলতি বছরে আরো ৩বার কোটালীপাড়ায় এসেছিলেন। তখন আমাদের প্রিয় নেত্রীকে সামনে বসে দেখার বা তাঁর মুখের কথা শোনার সৌভাগ্য হয়নি। এবার আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে বসে দেখবো এবং তার মুখের কথা দেখবো।
শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে কোটালীপাড়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। তিঁনি আমাদের মায়ের মতো। তাঁর কাছে আমাদের চাওয়ার কিছুই নাই। তিঁনি যানেন আমাদের কোটালীপাড়ায় কি কি উন্নয়ন হয়েছে আর কি কি প্রয়োজন। আশা করছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করে আমাদের প্রয়োজনগুলো পূরণ করবেন। #

২৯,১২,২০২৩

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!