1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী সভা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী সভা

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫২ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া প্রতিনিধি  :
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলার রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রামশীল ইউনিয়ন পরিষদ ভবন চত্ত্বরে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জনসভায় বক্তব্য রাখেন।


রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রামশীল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা কমল সেন,জাহাঙ্গীর হোসেন খান, খোকন বালা, রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগদীশ বালা, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া বক্তব্য রাখেন।


আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য , যোগাযোগসহ দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নর করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সকলকে নৌকায় ভোট দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!