1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস কোটালীপাড়া  :
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন কোটালীপাড়া স্টার এ·প্রেসের ৩শত শ্রমিক।
আজ শনিবার দুপুর থেকে স্টার এ·প্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মোঃ মোহন মিয়ার নেতৃত্বে ৩শত শ্রমিক উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকেলে স্টার এ·প্রেস ভবন চত্ত¡রে এসে একটি পথসভায় মিলিত হয়।
এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
স্টার এ·প্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তালুকদার চঞ্চল, কামাল হোসেন, সুমন হোসেন বাচ্চু, মিজানুর রহমান মিঠু, কাজী অমিত মাহমুদ, উপজেলা   স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, জেলা পরিষদ সদস্য শ্রাবনী খানম, শ্রমিক নেতা জামাল হোসেন, আরিফ হোসেন বক্তব্য রাখেন।
স্টার এ·প্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মোঃ মোহন মিয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এদেশে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এই পদ্মা সেতু হওয়ার ফলে কোটালীপাড়া থেকে ঢাকায় স্টার এ·প্রেস চলছে। যার মাধ্যমে কোটালীপাড়ার ৩শত বেকার যুবকের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুক।


এরপর কাজী আকরাম উদ্দিন আহমেদ সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কৃষক লীগ নেতা মোস্তফা কামাল উপজেলার কান্দি, ধারাবাশাইল ও ঘাঘর বাজারে গণসংযোগ করেন।
এ সময় ব্যবসায়ীক ও দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!