1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় নানীর বিরুদ্ধে নাতনীকে হত্যার অভিযোগ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় নানীর বিরুদ্ধে নাতনীকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানীর বিরুদ্ধে আফিফা খানম (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আফিফা খানম উপজেলার কুরপালা গ্রামের আসলাম শিকদারের মেয়ে ও ২৭ নং বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
আফিফা খানম বান্ধাবাড়ি গ্রামে তার নানী লাকি বেগমের কাছে থেকে লেখাপড়া করতো বলে জানিয়েছেন তার পিতা আসলাম শিকদার।
তিনি বলেন, ১০ বছর আগে আমি বান্ধাবাড়ি গ্রামের মৃত্যু আক্তার খানের মেয়ে খাদিজা বেগমকে বিয়ে করি। বিয়ের পর সে প্রায়ই বাবার বাড়ি থাকতো। এরই মাঝে আমার একটি কন্যা সন্তান হয়। আমার কন্যা সন্তানটির বয়স যখন ৫বছর তখন আমার স্ত্রী খাদিজা বেগম বিভিন্ন জনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ২বছর আগে আমার স্ত্রী খাদিজা বেগম আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর আমার কন্যা আফিফা খানম তার নানী লাকি বেগমের কাছে থেকে লেখাপড়া করতো। আমি প্রতিনিয়ত আমার কন্যার খোঁজখবর নিতাম ও লেখাপড়ার খরচ দিতাম।


আসলাম শিকদারের বড় ভাই শিক্ষক লিটন শিকদার বলেন, আমরা প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি যে, আফিফা মারা গেছে। এখানে আসার পর আমার মাঐ (আসলামের শাশুড়ি) লাকি বেগম আমাদের বলেন যে, গত রাতে আফিফাকে ভূতে মেরে ফেলেছে। আমাদের ধারনা, আমার ভাতিজি আফিফাকে তার নানী গলা টিপে হত্যা করেছে। আফিফার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত লাকি বেগম বলেন, গত রাতে বাথরুমে গিয়ে আফিফা চিৎকার দেয়। আমি দরজা খুলে আফিফাকে ঘরে নিয়ে আসি। ঘরে এনে আফিফায় গলায় দাগ দেখতে পাই। এরপর আফিফাকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আফিফাকে মরা দেখতে পাই। আমার ধারণা আফিফাকে ভূতে মেরে ফেলেছে।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, আফিফা খানমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!