1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মহান বিজয় দিবস উদযাপিত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মহান বিজয় দিবস উদযাপিত

  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৮০ জন সংবাদটি পড়েছেন।

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, কোটালীপাড়া থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্থানীয় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে।


উপজেলা চেয়রম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসললাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!