1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বৃষ্টি থাকছে সপ্তাহজুড়ে - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বৃষ্টি থাকছে সপ্তাহজুড়ে

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৫৫৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক :

চলতি সপ্তাহের পুরোটা জুড়ে রাজধানী ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে বাড়বে বৃষ্টির আনাগোনা। আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি মূলত আসতে থাকা বর্ষার পূর্বাভাস। আসছে জুনের ৪ তারিখের পর বঙ্গোপসাগর থেকে ভারতীয় উপমহাদেশের স্থলভাগে মৌসুমি বায়ু প্রবেশের কথা রয়েছে। বর্ষা ঋতু এবার সবার আগে দক্ষিণ ভারতে প্রবেশ করবে। এরপর বেঙ্গল বেসিনেও ধীরে ধীরে এর প্রভাব বাড়বে।


এদিকে বুধবার (২৭ মে) ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে ঝোড়ে হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি। এই ঝড়-বৃষ্টি সপ্তাহের পুরো সময় জুড়ে দাপট দেখাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার ভোর ৪টা থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বায়ুচাপের তারতম্যের প্রভাবে দেশের অনেক অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তাতে বলা হয়েছে, বায়ুচাপের তারতম্যের প্রভাবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সূত্র : এবি নিউজ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!