1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় কাল্বের বার্ষিক সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - কোটালীপাড়া নিউজ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় কাল্বের বার্ষিক সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) এর ১২তম বার্ষিক সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার হলরুমে এ বার্ষিক সভায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ বার্ষিক সাধারণ সভাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্বের চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন।


উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোহাম্মদ মতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপজেলা সমবায় অফিসার সুমানা বিশ্বাস, কাল্বের আঞ্চলিক পরিচালক আরিফ হাসান, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, কোটালীপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক সিপন ঘরামী বক্তব্য রাখেন।
বার্ষিক সাধারণ সভার আলোচনা সভা শেষে সংগঠনটির পক্ষ থেকে ১৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি আগষ্টিন পিউরিফিকেশন প্রতি শিক্ষার্থীর হাতে নগদ ২ হাজার টাকা ও ক্রেষ্ট তুলে দেন।
এদিকে, দুপুরে উপজেলার ভূতরিয়ার মোল্লা বাজারে রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোহাম্মদ মতিয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!