1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচন
সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সরদার তৈয়াবুর রহমান, মোদাচ্ছের হোসেন ঠাকুর, জাবেদ আলী শেখ, সুদারঞ্জন রায়, আবুল কালাম আজাদ দাড়িয়া, আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ  সম্পাদক পলাশ সরদার বক্তব্য রাখেন।
এর আগে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও হেমায়েত বাহিনী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ঘাঘর কান্দা গোডাউন রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ক্যাম্পটি দখল করে নেয়। রাজাকার ক্যাম্পের সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করেন। এরই মধ্যে দিয়ে কোটালীপাড়া উপজেলা হানাদার মুক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!