1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৯৪৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি  :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা), যুবলীগ নেতা দুলাল শেখ, শেখ কাইয়ুম হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মুন, রফিকুল ইসলামসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, গত জুলাই মাসের ৩০ তারিখ গোপালগঞ্জ জেলা যুবলীগ কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি সাধরণ সম্পাদকসহ ৪টি পদের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। মাত্র ৩মাসে আমরা কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড কমিটি গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। প্রতিটি ওয়ার্ড কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বিশেষ ভাবে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!