1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের স্মরণসভা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের স্মরণসভা

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এস এম হুমায়ুন কবির মুজিব আদর্শের একজন প্রকৃত সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।


স্মরণসভা শেষে এস এম হুমায়ুন কবিরের রুহের মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য: বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির গত শুক্রবার (৮সেপ্টেম্বর) ঢাকার হৃদরোগ ইনস্টিটিউশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!