1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবীরের ইন্তেকাল - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবীরের ইন্তেকাল

  • প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬০ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবীর (৭০) আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুর খবর গোপালগঞ্জের কোটালীপাড়া এসে পৌঁছালে কোটালীপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও স্ট্যাটাস দিয়ে হাজার হাজার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। জানিয়েছেন শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা। অনেকেই তার গ্রামের বাড়িতে ছুটে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এস এম হুমায়ুন কবীর  বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে   রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি দুঃসময়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাহসিকতার সাথে ছাত্রলীগকে নেতৃত্ব দেন। এরপর কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। এ সময় তিনি দলকে সুসংঘটিত করতে ভূমিকা রাখেন। এরপর দু’দফায় ১৮ বছর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এসএম হুমায়ুন কবীর। এছাড়া তিনি কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এক টার্ম কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি সহসভাপতি নির্বাচিত হন।
সাদা মনের মানুষ,জনপ্রিয়, সদালাপী ও হাস্যউজ্জ্বল এ নেতার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকসন্তোপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!