1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭১৬ জন সংবাদটি পড়েছেন।
 কোটালীপাড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
আজ সোমবার ২১ আগস্ট শোকাবহ গ্রেনেড হামলার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী শোকার্ত নেতা-কর্মী, সমর্থকরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,  কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমলেন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুজ্জামান রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা দ্রুত ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এরপর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায়  আত্ম-উৎসর্গকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। এ সময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!