1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় শেখ কামালের জন্মদিনে সাবেক ছাত্রলীগ নেতার কোরআন শরীফ বিতরণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় শেখ কামালের জন্মদিনে সাবেক ছাত্রলীগ নেতার কোরআন শরীফ বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৫৮১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি  :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে কোরআন শরীফ বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।


আজ শনিবার দুপুরে রফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও ভুয়ারপাড়া মাদ্রাসায় ৩৫জন ছাত্রের মাঝে ৩৫টি কোরআন শরীফ বিতরণ করেন।
কোরআন শরীফ বিতরণ শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদ রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান শেখ, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান হাওলাদার, ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি প্রতি বছরই জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে দুটি মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলাম। আমার এ ধরণের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!