1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালিত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৬৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯৩তম জন্মদিন পালিত হয়েছে।
আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস জানান, এ উপলক্ষে বৃহস্পতিবার নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ ও নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে উপজেলার নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, শিক্ষক সজল বালা বক্তব্য রাখেন।


সাংবাদিক মিজানুর রহমান বুলু বলেন, নির্মল সেন একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তার লেখায় কোটালীপাড়ায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নির্মল সেন কোটালীপাড়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। আমাদের সকলের উচিত নির্মল সেনের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে সকলের এগিয়ে আসা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!