1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ছাত্রলীগের কমিটি ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ছাত্রলীগের কমিটি ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮০৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদল, সুমন হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা বক্তব্য রাখেন।


উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত শনিবার (২৯ জুলাই) স্বপন তালুকদারকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগ দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন। এ জন্য কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আজ সোমবার জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে। আমরা খুব শীঘ্রই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের পূনাঙ্গ কমিটি গঠন করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!