1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মায়ের ঝুলন্ত লাশের পাশে পড়ে ছিল শিশু কন্যার লাশ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মায়ের ঝুলন্ত লাশের পাশে পড়ে ছিল শিশু কন্যার লাশ

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৩৬৫ জন সংবাদটি পড়েছেন।
 কোটালীপাড়া প্রতিনিধি :
টিনের ঘরের আড়ার সাথে ঝুলছিল সাথী বাড়ৈ (২৪) নামে এক গৃহবধুর লাশ। পাশেই মাটিতে পড়ে ছিল তারই ৬মাসের কন্যা শিশুর লাশ। নিজ সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে ধারনা করছে এলাকাবাসী।
আজ রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গৃহবধু সাথী বাড়ৈ উপজেলার পিড়ারবাড়ি গ্রামের রসময় বাড়ৈর স্ত্রী ও রামনগর গ্রামের রনজিৎ বল্লভের মেয়ে।
জানাগেছে, ছয় বছর আগে সাথী বাড়ৈর সাথে পিড়ারবাড়ি গ্রামের দিনমজুর রসময় বাড়ৈর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর সাথী বাড়ৈ একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এর কিছু দিন পর সাথী বাড়ৈ মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর সে রামনগরে তার বাবার বাড়িতে চলে আসে। গত ছয় মাস আগে সাথী বাড়ৈ বাবার বাড়িতে বসে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়।
ঘটনারদিন দুপুরে বাবার বাড়ির অন্যন্যা সদস্যরা পাশ্ববর্তী রামনগর বিলে পাট তুলতে যায়। তারা বাড়ি ফিরে এসে ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সাথী বাড়ৈকে দেখতে পায়। পাশেই পড়ে ছিল অনুশকা বাড়ৈ নামে সাথী বাড়ৈর ৬মাসের কন্যা শিশুর লাশ।
প্রতিবেশী মনিময় বল্লভ ও জানকি হালদার বলেন, সাথী বাড়ৈ মানসিক ভাবে অসুস্থ ছিল। সে প্রায়ই এলোমেল ভাবে চলাফেরা করতো। আমাদের ধারনা সাথী বাড়ৈ তার শিশু কন্যাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম বলেন,  এ ঘটনায় আলাদা আলাদা ভাবে দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!