1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় নিখোঁজের পর মাটির নিচ থেকে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় নিখোঁজের পর মাটির নিচ থেকে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৫২২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিখোঁজের প্রায় ৩মাস পর মাটির নিচ থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই কাঠমিস্ত্রীর স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে। স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওই কাঠমিস্ত্রীর পরিবার।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের বিলের মধ্যে একটি মাছের ঘের পাড় থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় পুলিশ ওই লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ওই গ্রামের কেনারাম বাড়ৈর ছেলে কমলেশ বাড়ৈ (৪৫) । তিনি কাঠমিন্ত্রীর কাজ করতেন।
কমলেশ বাড়ৈর ভাই রবেণ বাড়ৈ জানান, কমলেশের স্ত্রী সুবর্ণা বাড়ৈ (৪০) এর সাথে প্রতিবেশী মাছের ঘের ব্যবসায়ী মন্মথ বাড়ৈর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝড়গা ঝাটি ও মনোমালিন্য চলতো। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিশ বৈঠক করা হয়। কিন্তু এতেও কোন কাজ হয়নি। সুবর্ণা পরকীয়া প্রেমিক দিয়ে কমলেশকে হত্যার পরিকল্পনা করে। ফেব্রুয়ারী মাসের শেষের দিকে কমলেশ নিখোঁজ হয়। কমলেশের নিখোঁজের ঘটনায় গত ৩ মার্চ কোটালীপাড়া থানায় একটি জিডি করা হয়। জিডির সূত্রধরে পুলিশ তদন্তে নামে। গ্রামের বিভিন্ন জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। আজ মঙ্গলবার মন্মথর মাছের ঘেরপাড়ে গ্রামের বিপুল বাড়ৈ নামে এক লোক ঘাস কাটতে গিয়ে মাটি খুঁড়া দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে কমলেশের লাশ উদ্ধার করে।


তিনি আরোও জানান, সুবর্ণা পরকীয়া প্রেমিক মন্মথর সহযোগিতায় কমলেশকে নির্মমভাবে হত্যা করে লাশ ঘেরপাড়ে মাটি চাপা দিয়ে রাখে। তিনি দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পরে। এ ঘটনায় জড়িত কমলেশের স্ত্রী সুবর্ণা বাড়ৈ, সুবর্ণার পরকীয়া প্রেমিক মন্মথ বাড়ৈর ভাই কৃষ্ণ বাড়ৈ, সহযোগি বিষ্ণু বাড়ৈ ও মন্মথর বন্ধু কালু বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর কমলেশের স্ত্রী সুবর্ণা কমলেশের লাশ সনাক্ত করেন। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরোও জানান প্রধান অভিযুক্ত মন্মথ বাড়ৈকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!