1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭১৯ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের হস্তশিল্পের উপর ৩মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার  উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর সহযোগিতায় এ প্রশিক্ষণের সমাপনী ও উনশিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ২০জন নারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর উপ-পরিচালক গ্লোরিয়া বাড়ৈ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সেরর ম্যানেজার নয়ন দাস বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আশ্রয়ণ প্রকল্পের ৬০জন নারীকে হস্তশিল্পের উপর ৩মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে ২০জনকে আমরা ২০টি সেলাই মেশিন দিয়েছি। আশা করছি এসব নারীরা এই সেলাই মেশিন দিয়ে কাজ করে স্বাবলম্ভী হবেন। পর্যায়ক্রমে বাকি নারীদেরকেও সেলাই মেশিন দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!