1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় যুবলীগের সমাবেশ, আজাদ শেখ হত্যার বিচার দাবি - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় যুবলীগের সমাবেশ, আজাদ শেখ হত্যার বিচার দাবি

  • প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪২২ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি  :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নড়াইলের কালিয়া উপজেলার যুবলীগ নেতা আজাদ শেখ হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার কোটালীপাড়া উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্ত¡র থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে একটি সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, যুবলীগ নেতা শেখ কাইয়ুমসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, নড়াইলের কালিয়া উপজেলার যুবলীগ নেতা আজাদ শেখ হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ শাস্তির দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!