1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে ১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে ১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৯৯১ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে করোনায় নতুন করে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরত ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪৩ জনে। এরমধ্যে ৫৭ জন সুস্থ্য হয়েছেন। ১ জান মারা গেছেন। আক্রান্ত ৮৫ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জের সিভিলসার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কাশিয়ানীতে ১১ জন মুকসুদপুর উপজেলায় ২জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে কাশিয়ানী ও মুকসুদপুরে এসেছে। আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসক ৪১ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৮ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসক সহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্স সহ ৩০ জন ও টুঙ্গিপাড়ায় ২৩ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। ঈদের মধ্যে ঢাকা,নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরতরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে সিভিলসার্জন জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!