1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৯৯ জন সংবাদটি পড়েছেন।
 কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
এ সময় হাসপাতালে থাকা অর্ধশতাধিক রোগী দ্রুত হাসপাতালের বাহিরে চলে আসে। তবে কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিশ্বজিৎ অধিকারী বলেন, আমাদের স্বাস্থ্য  কমপ্লেক্সের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আমরা নিরাপদে সকল রোগীদের হাসপাতালের নীচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। তবে কোন রোগীই আহত হয়নি।
উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে হাসপাতালের সামনের গেটগুলো বন্ধ থাকার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে আমাদের সময় বেশী লেগেছে।
স্বাস্থ্য  কমপ্লেক্সে তৃতীয় তলার সিড়ির পাশের রুমে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!