1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ার ঘাঘর বাজারে ফের অগ্নিকান্ড, ৯টি দোকান পুড়ে ছাই - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ার ঘাঘর বাজারে ফের অগ্নিকান্ড, ৯টি দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬০১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে এক মাসের ব্যবধানে ফের অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।
গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ঘাঘর বাজারের বেপারী পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটন ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ সময় মা মনসা বানিজ্য ভান্ডার, শ্রী দূর্গা ভান্ডার, ভৌমিক জুয়েলার্স, সোনা ফরাজী এন্টারপ্রাইজ, হান্নান হার্ডওয়্যার, মিতালী জুয়েলার্স, দিব জুয়েলার্স, পূজা হার্ডওয়্যার, মহামায়া এলুমিনিয়াম পুড়ে ছাই হয়ে যায়।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে মিতালীর জুয়েলার্সে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাসুদেব সাহা বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান মা মনসা বানিজ্য ভান্ডারে প্রায় দেড় কোটি টাকার মালামাল ছিল। এসব মালামাল পুড়ে ছাই হয়েগেছে।
ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এক মাসের ব্যবধানে বেপারী পট্টিতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রায় ৫কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সকল ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। আমি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের লোন মওকুফ করে নতুন ভাবে লোন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি ভাবে সহযোগিতা ও অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা হবে।
উল্লেখ্যঃ গত ২২ এপ্রিল ঘাঘর বাজারের বেপারী পট্টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এ অগ্নিকান্ডে ৩৪টি দোকান পুড়ে ছাই হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!