1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
মিছিল শ্লোগানে মুখরিত কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মিছিল শ্লোগানে মুখরিত কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১৪ জন সংবাদটি পড়েছেন।

মিছিল শ্লোগানে মুখরিত কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল
কোটালীপাড়া  প্রতিনিধি :
মিছিল শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থল । শনিবার ভোর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে সমবেত হতে থাকে। সকাল ৯ টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
রং বেরংয়ের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ জনসভায় যোগ দেয়। বাসন্তী রংয়ের শাড়ী ও সাদা টি শার্ট পরে মিছিল নিয়ে নারী পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোঁখে পড়ার মতো।
দীর্ঘ চার বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন। এখানে সকাল ১১টায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এখানে বসে তিনি ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
ইতোমধ্যে জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া উপজেলার এ জনসভাটি স্মরণকালের স্মরণীয় জনসভায় রূপ নেবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।


তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ জনসভায় যোগ দিয়েছে।
জনসভায় আগত পাকড়পাড়া গ্রামের অশিতিপর বৃদ্ধা সুমিত্রা ওঝা বলেন, আজকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের মা (শেখ হাসিনা) আসছেন। মাকে এক নজর দেখতে ও তার মুখের কথা শুনার জন্য ভোর বেলায় এখানে চলে এসেছি।
কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন , ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!