1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন কাউন্সিলর প্রার্থী পান্না রানী দাস - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন কাউন্সিলর প্রার্থী পান্না রানী দাস

  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের (৪,৫,৬নংওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী সমাজসেবক ও শিক্ষক পান্না রানী দাস।
রবিবার তিনি সমর্থিত লোকজন নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পান্না রানী দাস বলেন, দীর্ঘ দিন ওয়ার্ডবাসীর পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছি ।আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ করে ওয়ার্ডবাসী আমাকে এবছর কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন। সৃষ্টিকর্তা আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে আমি এই পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট এলাকা গঠন করবো।


উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান বলেন, মননোয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মতিয়ার রহমান হাজরা ব্যতিত অন্য কোন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। এছাড়া কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ২০ মার্চ এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!