1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী স্মৃতি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নাামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার মুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লা স্মৃতি সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
ফাইনাল খেলায় এনামুল হক মোল্লার দল ও সাহাল ইসলামের দল অংশগ্রহণ করেন। সাহাল ইসলামের দলকে ২-১ সেটে এনামুল হকের দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেলের চাবি ও রানার্স আপ দলের মধ্যে ফ্রিজ বিতরণ করেন। এসময় কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লা, প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ডাক্তার পল্লব অধিকারী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক মনিরুজ্জামান ঘরামী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া, ব্যবসায়ী সাইফুল ইসলাম, আমিনুল হক সাব্বিরসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচের টিম গেরিলার সম্মাননা পুরস্কার অর্জন করেন চাপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত খেলোয়ার মোহন। বিশাল পরিসরের এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় ছিল দর্শকের উপচে পড়া ভিড়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!